বিশেষ প্রতিনিধিঃ কুয়েতের জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ওসমানী স্পোর্টিং ক্লাব বনাম ফ্রেন্ডস ইলেভেন এর মধ্যকার এক প্রীতি T20 ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
২৫ ফেব্রুয়ারি কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ৫ রানে জয়লাভ করে ওসমানী স্পোর্টিং ক্লাব।
টসে জিতে প্রথমে ওসমানী স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।
জবাবে ফ্রেন্ডস ইলেভেন ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হলেও ৫ রানে হার মানতে হয় তাদের।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মৃদুল ও সেরা বলার হিসেবে নির্বাচিত হন নাহিদ আহমদ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ সুমন।
তাজুল ইসলাম পাপ্পু এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবাসী সংগঠক তাজ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ক্রিকেটার মোহাম্মদ দেলোয়ার, তৌহিদুল ইসলাম, রবিউল হাসান সহ আরো অনেকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












