আ হ জুবেদঃ গতকাল ২১শে জুন ২০১৮ইং রোজ বৃহস্পতিবার কুয়েতের ওয়াফরা এলাকার ৬০০নং রোডে রুহুল আমিন চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহত রুহুল আমিনের ভাগিনা ম্যানেজার এসোসিয়েশান কুয়েতের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান কামাল জানিয়েছেন, নিহত রুহুল আমিন গাড়ি ড্রাইভিং অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে, চলন্ত গাড়িটি রাস্তার পাশে থাকা একটি লাইট পোস্টের সাথে ধাক্কা লাগে, আর তখনই রুহুল আমিন ঘটনাস্থলে প্রাণ হারান।
কুমিল্লা জেলার হোমনা থানার চাঁন্দের চর গ্রামের (চৌধুরী বাড়ি) নিহতের পূর্বের ভিটেমাটি, বর্তমানে নিহতের দুই ভাই সহ পুরো পরিবার মুরাদনগর থানার নগরপাড় গ্রামে বসবাসরত, নিহত রুহুল আমিন ১৯৮৩ সালে কুয়েত এসেছিলেন, তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ড্রাইভিং এর কাজ করছিলেন।
বর্তমানে নিহত রুহুল আমিনের মরদেহ কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সকল আইনি প্রক্রিয়া শেষে রুহুল আমিনের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কুয়েতে থাকা নিহত রুহুল আমিনের আত্মীয় স্বজন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












