রোববার ২৮ শে মার্চ স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে জুম প্ল্যাটফর্মে ‘গোল্ডেন জুবিলি অব ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ: আ থ্রাইভিং নেশন’ শীর্ষক ভার্চুয়াল আলােচনা সভায় সঞ্চালনা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রদূত আলি সুলাইমান আল – সাঈদ।
মূল বক্তা হিসেবে আলােচনা অনুষ্ঠানে অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংক এর প্রাক্তন গভর্নর আতিউর রহমান।
আলােচনা অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মােমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাে. শাহরিয়ার আলম -এর পাঠানো শুভেচ্ছা ভিডিও বার্তা দেখানো হয়।
মূল বক্তা ড . আতিউর রহমান তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের সাথে কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলােচনা করেন ।
এসময় তিনি “কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ” এর মাধ্যমে বাংলাদেশের আর্থ – সামাজিক উন্নয়নে কুয়েতের অবদানের কথা তুলে ধরেন ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সাথে করােনা মােকাবিলা করছে। করােনাকালেও এশিয়ার সবগুলাে দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ।
অনুষ্ঠানের উন্মুক্ত আলােচনা পর্বে অংশ নিয়ে কুয়েতে নিযুক্ত ভারত, ভুটান, শ্রীলংকা, নেপালের রাষ্ট্রদূত, কুয়েতে সেনেগাল ও ইয়েমেন দূতাবাসের উপ- মিশন প্রধান এবং কুয়েতের গণমাধ্যমের প্রতিনিধিরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে উঞ্চ অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
বিশেষ অতিথি রাষ্ট্রদূত আলি সুলাইমান আল-সাঈদ, তার বক্তব্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানান । পাশাপাশি এরকম অনলাইন আলােচনা অনুষ্ঠান আয়ােজনের জন্যে তিনি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













