নিজস্ব প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ই আগস্ট স্থানীয় সময় বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা সাজিদুল ইসলাম এর সঞ্চালনায় ও চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোহাম্মদ আনিসুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী গণমাধ্যম কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত , বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন, পাসপোর্ট ও ভিসা বিভাগের সচিব জহিরুল ইসলাম খাঁন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, দ্বিতীয় সচিব নিয়াজ মোরশেদ।
শেষে প্রামান্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণ এবং দেশ ও জাতীর কল্যাণ কামনায় মোনাজাত করেন মোঃ ফরিদ ।
উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতিতে এসওপি মেনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পরিপালন করে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













