আ,হ,জুবেদঃ আজ ২জুন ২০১৮ইং রোজ শনিবার কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার মোহাম্মদী হোটেলে শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের উপদেষ্টা আবুল হাশেম এনামের সদ্য প্রয়াত পিতা তালেবুল গণীর মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি ওলিদ মোহাম্মদ সেনুর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক খছরু আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংগঠক বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এজাজুর রহমান জুনেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের উপদেষ্টা আবুল হাশেম এনাম,আয়োজক সংগঠনের উপদেষ্টা মিঠুন সেলিম, কবি আব্দুল মালিক, শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের সিনিয়র সহ সভাপতি সুলেমান আহমেদ, সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের সভাপতি এ,কে মাসুদ চৌধুরী, সিলেট বিভাগীয় লেখক ফোরামকুয়েতের সাধারণ সম্পাদক এস,এম আব্দুল আহাদ,প্রবাসী সংগঠক শওকত আহমেদ, সিলেট নব জাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, ফয়জুল হক কুটি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ,হ,জুবেদ।

বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম সুমন, সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সহ আগত অতিথিরা।
শেষে বিশিষ্ট সংগঠক আবুল হাশেম এনামের পিতা তালেবুল গণীর রূহের মাগফেরাত ও বিশ্ব মুসলিম উম্মার গুনা মাফ, শান্তি, কল্যাণ ঐক্য ও উন্নতি-অগ্রগতি কামনা করে বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












