বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে বিশ্বের সর্বত্রে অনেক বাধ্যবাধকতা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া বাধা-নিষেধ তো আছেই।
মধ্যপ্রাচ্যের কুয়েতেও ছিল অনেক বাধ্যবাধকতা আর বাধা-নিষেধ।
বর্তমানে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার ৯৪.২ শতাংশ। অর্থাৎ
আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি।
দেশটির মন্ত্রী সভার বৈঠকে শতভাগ কর্মচঞ্চল হয়ে ওঠার ঘোষণা শুনে প্রবাসী বাংলাদেশিরা অবর্ণনীয় আনন্দিত।
এমনই এক পরিস্থিতিতে প্রবাসী ব্যবসায়ী বেলায়েত হুসেন বেলাল আয়োজন করেন এক প্রবাসী ভোজন সভার।
শুক্রবার কুয়েতের কেবেড এলাকার এক রিসোর্টে প্রবাসী ব্যবসায়ী বেলালের আমন্ত্রণে প্রায় পাঁচশ প্রবাসী বাংলাদেশিরা মধ্যাহ্নভোজে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসী এ ব্যবসায়ী ভোজন সভা আয়োজন সম্পর্কে বলেন, আমি কাউকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারলে, খুব খুশি হই।
তিনি বলেন, আজ আমার ছোট ভাইয়ের ছেলের আকিকা উপলক্ষে সবাইকে খাওয়ালাম।
এটি আমার জন্য অত্যন্ত আনন্দের।
দীর্ঘদিন ধরে অনেকের সঙ্গে যোগাযোগ হয়নি। এই অনুষ্ঠানের সুবাদে সকল সহপাঠী, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ হলো।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












