বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত বাংলাদেশের সাথে মিল রেখে ১৬ই ডিসেম্বর মধ্যরাত ১২ টা এক মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিজয় দিবসের সুচনা করেন।
১৫ ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মুজিব জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংবাদিকদের মাঝে কটি বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সঙ্গীত একাডেমির সভাপতি মানিক মোল্লা, বাংলাদেশ ফ্যামেলি ফোরামের সভাপতি আবদুল হাই ভুঁইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামাল উদ্দিন ও বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন, কুয়েত এর সভাপতি জাহিদুর রহমান।
বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেবজু, প্রচার সম্পাদক আলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার মৌসুমী সহ আরো অনেকে।
বক্তারা স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ এবং বাংলাদেশের শ্রষ্টা বাঙ্গালী জাতির শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর
স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
শেষে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হেবজুর সৌজন্যে সাংবাদিকদের মাঝে ”প্রেস” কটি ও প্রেসক্লাবের আইডি কার্ড বিতরণ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













