আল আমিন রানা, কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ তাতীঁ লীগ কুয়েত রাজ্য শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন প্রাপ্তি উপলক্ষে কুয়েত সিটির রাজধানী হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কুয়েত শাখা ।
১৩ জানুয়ারি শুক্রবার সংগঠনের আহ্বায়ক হানিফ বাবলু সংবাদ সম্মেলনে ঢাকা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উক্ত সংবাদ সম্মেলনে বিষেশ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কুয়েত শ্রমিক লীগের সভাপতি মোঃ হানিফ মিয়া, কুয়েত আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডর সভাপাতি দিদারুল আলম,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত মহানগর কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ তাতীঁ লীগ কুয়েত রাজ্য শাখার ১২ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করে সংগঠনের আহ্বায়ক। যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম,দাইয়ানুর রহমান মিষ্ঠারনুর, জে. এম. জসিম ও সদস্যবৃন্দৃ উপস্থিত থেকে কুয়েতে তাতীঁ লীগকে একটি সুসংগঠিত কমিটি প্রবাসের মাটিতে গঠন করে জননেন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার প্রত্যায় ব্যাক্ত করেন নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে কুয়েত আওয়ামী লীগ ও তার অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি












