আল-আমিন রানা, বিশেষ প্রতিনিধি কুয়েত:: বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তরুণী লীগ কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেক কাটার মধ্যে দিয়ে কুয়েত সিটির রাজধানী হোটেলে শুক্রবার ২৩ই অক্টোবর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও তরুণলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহীন খান লিটু’র সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি সেকান্দার আলী। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে কেন্দ্রীয় সভাপতি এইচ এম বাবুল টেলি কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ সহ বাংলাদেশী প্রবাসীদেরকে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ’র ১৫তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ সমিতির আহ্বায়ক শেখ আকরামুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, অগ্রদৃষ্টি অনলাইন টিভির মহাপরিচালক রাশেদ মোশারফ পাঠান,মোঃ ইসমাইল, মোজ্জামেল হক তারেক,সামছুল হক, এম. আজাদুর রহমান, আলতাব মাহমুদ, জাকির হোসেন, নিজামুদ্দিন,সাংবাদিক আ হ জুবেদ, প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ, পেশাজীবি লীগ,জাতীয় পার্টি সহ তরুণলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শাহিন খান লিটু তার সমাপনি বক্তব্য বলেন- কুয়েতে আওয়ামী রাজনৈতিক অঙ্গনের সমলোচনা করে বলেন, কুয়েত আওয়ামী লীগকে এক্যবদ্য হয়ে জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ কে লাল করে রাজনীতি করতে হবে। বর্তমানে কুয়েতে আগাচার মতো রাজনৈতিক দলের পদবী নিয়ে একদরনের প্রতিহিংসার রাজনীতি চলছে। এসব থেকে আমাদের সরে আসতে হবে।











