কুয়েতের মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত। আগামী রোববার বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত (১২ ঘণ্টার কারফিউ) দেশটির মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী টানা এক মাসের জন্য আংশিক কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।
গত বছরের ১২মার্চ, অর্থাৎ প্রায় এক বছর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপসাগরীয় এ দেশটি প্রথম আংশিক কারফিউ জারির ঘোষণা দেয়।
এক পর্যায়ে আংশিক কারফিউ থেকে ধাপে ধাপে এর সময় বৃদ্ধি করে পুরো কুয়েতকে ২৪ ঘন্টার জন্য লকডাউন ঘোষণা করা হয়।
ওই সময় প্রায় সাত মাস লকডাউন – কারফিউ শেষে গত বছরের ৩০ আগস্ট লকডাউন-কারফিউ এর যবনিকাপাত ঘটে।
এদিকে কুয়েতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেড়ে চলায় দেশটিতে আবারো কড়া বিধিনিয়ম চালু করা হচ্ছে৷ মাস্ক ও কোয়ারান্টিন সংক্রান্ত কড়াকড়িও বাড়ছে৷
এমনকি মহামারির প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। এতে দেশটির পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
এ পরিস্থিতিতে কুয়েতের মন্ত্রীসভা করোনাভাইরাস এর সংক্রমণ রোধকল্পে দেশটির নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক এক জরুরী বৈঠক করেন।
বৃহস্পতিবার (৪মার্চ) স্থানীয় সময় বিকেলে সেফ প্যালেসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদ হামাদ আল-সাবাহ এর নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আগামী রোববার ৭মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত (এক মাসের জন্য) কুয়েতে আংশিক কারফিউ বলবৎ থাকবে।
?️আ হ জুবেদ











