কুয়েতে নব-নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে এফবিসিসিআই-এর সভাপতির সৌজন্য সাক্ষাৎ।
কুয়েতে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে অভিন্দন জানিয়েছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। এফবিসিসিআই-এর পক্ষ থেকে রবিবার নব-নিযুক্ত এই রাষ্ট্রদূতকে স্মারকলিপি প্রদান করা হয়। শেখ ফজলে ফাহিম বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরত্ব আরোপ করেন। নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বলেন বাংলাদেশ-কুয়েত স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক, বৈশ্বিক এবং বাণিজ্যিক ইস্যুগুলো নিয়ে সামনের দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই ডিরেক্টর মো: মুনির হোসাইন ও এ্যাডিশনাল সেক্রেটারি মো: মামুনুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংগৃহীতঃ শেখ ফজলে ফাহিমের ফেসবুুক পেইজ থেকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












