আ হ জুবেদঃ কুয়েত প্রবাসী সংগঠক হুমায়ুন কবির মাইমুন ও ডা. মাহতাবের কুয়েতে প্রথম জানাজা শেষে দুজনেরই মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কুয়েতের সাবাহ হাসপাতাল প্রাঙ্গণে হুমায়ুন কবির মাইমুন ও ডা. মাহতাবের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।
পরে ওই দিন রাতেই বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে এ দুই ব্যক্তির মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।
উল্লেখ্য, কুয়েত প্রবাসী সংগঠক হুমায়ুন কবির মাইমুন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এক পর্যায়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুয়েতের ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তরুণ ডাক্তার মাহতাব লিয়াকত এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে কুয়েতের স্থানীয় একটি হাসপাতালে প্রায় আড়াই মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
পরে সোমবার (২০শে জানুয়ারি) ওই হাসপাতালেই মৃত্যুবরণ করেন তরুণ এই ডাক্তার।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












