বিশেষ প্রতিবেদকঃ কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের বিনোদন দেওয়ার লক্ষ্যে আল-রাই ক্যান্টিন আয়োজন করে বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যার।
গতকাল কুয়েতের কেবেড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রহমান।
প্রবাসী সংগঠক জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ক্রীড়া সংগঠক হযরত আলী মল্লিক, সাংস্কৃতিক সংগঠক রবি কানন প্রমুখ।
সংগীত পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন প্রবাসী কণ্ঠশিল্পী তাহের প্রবাসী, ফাতেমা রহমান, রুনা আক্তার কেয়া, নাসির উদ্দিন খোকন,অভিসহ আরো অনেকে।
আজকের নতুন প্রজন্মের প্রবাসীরা আগামী দিনে আমাদের অনুপস্থিতিতে বাংলার সংস্কৃতির চর্চা করবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। বিশ্ব জানবে বাংলাকে, নব প্রজন্মরা ভালোবাসবে বাংলার কৃষ্টি কালচার। বক্তব্য দিতে গিয়ে এ উক্তি করেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে থাকা আব্দুর রহমান।
তিনি বলেন, বাংলার সংস্কৃতি বিশ্বের সর্বত্রে ছড়িয়ে ছিটিয়ে দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলা আমাদের মায়ের ভাষা, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত ও প্রতিষ্ঠিত হয়েছে এ ভাষাটি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












