বিশেষ প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা জয়ী হওয়ায় দলটির কুয়েত রাজ্য শাখা আনন্দ উল্লাস করেছে কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার জান্নাত হোটেলে।
গত শনিবার রাত ৯টায় কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার জান্নাত হোটেলে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মাহমুদ আলীর সভাপতিত্বে আনন্দ উল্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত রাজ্য শাখার সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক হযরত আলি মল্লিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সহ কুয়েত আঞ্চলিক শাখা যথাক্রমে, ফাহাহিল, জিলিব আল সুয়েখ ও জাহরা শাখার শতাধিক নেতাকর্মীবৃন্দ।
এসময় কুয়েত জাতীয় পার্টির নেতৃবৃন্দরা বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে পল্লী বন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদের স্নেহভাজন মোস্তাফিজার রহমান মোস্তফা নির্বাচিত হয়েছেন আর এজন্য আমরা অবর্ণনীয় আনন্দিত, তাই আজ আমরা কুয়েতে আনন্দ উল্লাস এর আয়োজন করেছি।











