আ হ জুবেদ: পহেলা আগস্ট থেকে কুয়েত সরকার আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণাও দেয় উপসাগরীয় এ দেশটি।
তবে পহেলা আগস্ট বাণিজ্যিক ফ্লাইট চালু হলেও ৭ দেশের প্রবাসীরা যথাক্রমে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, শ্রীলংকা ও ফিলিপাইনের নাগরিক আপাতত কুয়েত ফিরতে পারছেন না।
বৃহস্পতিবার কুয়েত মন্ত্রিসভার মুখপাত্র, সেন্টার ফর গভর্নমেন্ট যোগাযোগ (সিজিসি) এর টুইটে উল্লেখ করা এক পোস্টের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।
এদিকে কুয়েতের বাইরে থাকা প্রবাসীরা যখন কুয়েত ফিরতে প্রস্তুতি নিচ্ছিলেন ; ঠিক তখন ৭ দেশের প্রবাসীরা কুয়েত প্রবেশ করতে পারবেন না। এ খবরটি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশের পর করোনা পরিস্থিতির আগে ছুটিতে যাওয়া প্রবাসী বাংলাদেশীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












