আ হ জুবেদ: ২৫ শে ফেব্রুয়ারি কুয়েতের ৫৯’তম জাতীয় ও ২৬ শে ফেব্রুয়ারি ২৯’তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার কর্তৃক ঘোষিত আমিরি ক্ষমার অন্তর্ভুক্ত ৮৩৯ জন কারাবন্দির মধ্যে ২৩৯ জনকে মুক্তি দেয়া হয়েছে।
কুয়েতের স্থানীয় দৈনিক আরব টাইমসে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়, যেসব কারাবন্দি তাদের কারাবাসের এক-চতুর্থাংশ সময় অতিবাহিত করেছেন; তারা ইতিমধ্যে মুক্তি লাভ করেছেন।
বাকিরা কারামুক্তির অপেক্ষায় আছেন।
আমিরি ক্ষমার অন্তর্ভুক্ত ৩৩ জন মহিলাও রয়েছেন।
এছাড়াও কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এর উপ-সচিব লেঃ জেনারেল ইসম আল-নাহম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেপ্তার হওয়া পুলিশ বাহিনীর সকল সদস্যদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জারি করেছেন।
কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকায় আমিরি ক্ষমায় অন্তর্ভুক্ত বাংলাদেশীদের সংখ্যা জানা যায়নি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

















