আ হ জুবেদঃ তেলসমৃদ্ধ দেশটিতে কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতার পর বৃহস্পতিবারের জাতীয় পরিষদ নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেছে কুয়েত।


কুয়েত নিউজ এজেন্সি (KUNA) জানিয়েছে, ৩০৫
জন প্রার্থীর মধ্যে থেকে ৫০ জন সদস্য নির্বাচন করতে হাজার হাজার কুয়েতি নাগরিক ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন, যারা আগামী চার বছর দেশটির পার্লামেন্টে সাংসদ হিসেবে থাকবেন।

অন্যদিকে প্রার্থীদের মধ্যে ২২ জন মহিলাও অন্তর্ভুক্ত ছিলেন, যারা পাঁচটি ভিন্ন নির্বাচনী এলাকায় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে একমাত্র মহিলা এমপি তার আসন হারানোর পর থেকে সংসদটির সবকটি আসনই ছিল পুরুষদের দখলে।

কুয়েত নিউজ এজেন্সি “KUNA-তে প্রকাশিত ফলাফল অনুযায়ী মাত্র দুইজন মহিলা নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের কুয়েতে ১৭তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কুয়েতি মহিলারা, মন্ত্রী এবং অন্যান্য অনেকে সরকারী কর্তৃপক্ষের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছিলেন, কেউ কেউ প্রার্থীদের সাথে কাজ করেছেন, অন্যরা সংগঠক এবং সমর্থক হিসাবে স্বেচ্ছাসেবক ছিলেন।

সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












