Menu |||

কুয়েত থেকে ঢাকার মসনদ: আখতারুজ্জামান শামসের সেই ২১২ আসনের রহস্য

রাজনীতির অংকের হিসেব মেলাতে গিয়ে বাঘা বাঘা বিশ্লেষকরা যখন খেই হারিয়ে ফেলেন, তখন কোনো কোনো অভিজ্ঞ মানুষের দূরদর্শী ভাবনায় লুকিয়ে থাকে আগামীর নিখুঁত প্রতিচ্ছবি। সদ্য সমাপ্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশের চায়ের টেবিলে যখন বিতর্কের ঝড় বইছিল, ঠিক তখন সুদূর কুয়েত থেকে একজন প্রবীণ রাজনীতিকের করা ভবিষ্যদ্বাণী আজ শতভাগ সফলতায় রূপ নিয়েছে। আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও কুয়েত বিএনপির জ্যেষ্ঠ নেতা আখতারুজ্জামান শামস এর কথা। আজ যখন নির্বাচনী ফলাফলের চূড়ান্ত খতিয়ান হাতে এলো, তখন বারবার মনে পড়ছে তার সেই অটল আত্মবিশ্বাসের কথা।

নির্বাচনের ঠিক দিন দশেক আগের কথা। একজন সংবাদকর্মী হিসেবে মাঠের প্রকৃত অবস্থা এবং প্রবাসী ভোটারদের মনস্তত্ত্ব বুঝতে যখন বিদেশের প্রভাবশালী প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করি, তখনই ফোন দিয়েছিলাম প্রবীণ এই নেতাকে। পোস্টাল ব্যালট, নির্বাচনী প্রচারণা আর বিদেশের মাটিতে বসে দেশের রাজনীতির সুলুকসন্ধান নিয়ে আলাপকালে আমি তাকে প্রশ্ন করেছিলাম, “আখতার ভাই, ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভাগ্যে শেষ পর্যন্ত কতোটি আসন জুটতে পারে বলে মনে করছেন?” কোনো দ্বিধা বা দীর্ঘ ভাবনা ছাড়াই তিনি যেন এক মুহূর্তেই উত্তরটি প্রস্তুত রেখেছিলেন। মৃদু হেসে বললেন, “কোনো সন্দেহ নেই, বিএনপি এবার ২০০ থেকে ২১২টি আসন পাবে।”

একজন সাংবাদিকের সহজাত সন্দেহপ্রবণ মন নিয়ে সেদিন আমি তার এই তথ্যের সঙ্গে একমত হতে পারিনি। আমি উল্টো যুক্তি দিয়ে বলেছিলাম, জয় পেলেও বিএনপিকে কঠিন অগ্নিপরীক্ষা দিতে হবে এবং জামায়াত জোট সম্ভবত দেশের ইতিহাসে শক্তিশালী বিরোধী দল হিসেবে বড় ব্যবধানে সংসদে যাবে। কিন্তু আমার সংশয়কে উড়িয়ে দিয়ে আখতারুজ্জামান শামস সেদিন স্পষ্ট ভাষায় বলেছিলেন, “আমি যা বললাম, আপনি শুধু মিলিয়ে দেখবেন। অপেক্ষা করুন।” আজ সেই অপেক্ষার অবসান হয়েছে এবং দেখা যাচ্ছে তার কথা যেন বিধাতার তকদিরের মতোই ফলেছে। বিএনপি জোট ঠিক ২১২টি আসন লাভ করেছে, আর জামায়াত জোট ৭৭টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে।
প্রবাসের মাটিতে দুই যুগেরও বেশি সময় ধরে রাজনীতির নাড়ি নক্ষত্র চেনা এই সিনিয়ির সিটিজেনের এমন নিখুঁত দূরদৃষ্টি সত্যিই বিস্ময়কর।

যেখানে বড় বড় জরিপ সংস্থাগুলো আসনের অংকের মারপ্যাঁচে তালগোল পাকিয়ে ফেলেছিল, সেখানে কুয়েতের মরুর উত্তাপে বসে আখতারুজ্জামান শামস দেশের জনমানুষের পালস বা নাড়ি বুঝতে পেরেছিলেন নিখুঁতভাবে। তার এই আগাম ভাবনার জয়জয়কার এখন কুয়েতের প্রতিটি প্রবাসী আড্ডায়। প্রবাসীদের মধ্যে অনেকে বলছেন, আখতারুজ্জামান শামস রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সাথে নিয়মিত যোগাযোগই তাকে এমন আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। দিনশেষে দেখা গেলো, সংবাদকর্মীর চুলচেরা বিশ্লেষণের চেয়েও আআখতারুজ্জামান শামস দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাই শতভাগ সফল হলো।

আ হ জুবেদ

আ হ জুবেদ (সম্পাদক অগ্রদৃষ্টি)

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

চিরন্তন - মোজাহার

কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

» কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

» কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

» কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

» পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

» কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

» কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

কুয়েত থেকে ঢাকার মসনদ: আখতারুজ্জামান শামসের সেই ২১২ আসনের রহস্য

রাজনীতির অংকের হিসেব মেলাতে গিয়ে বাঘা বাঘা বিশ্লেষকরা যখন খেই হারিয়ে ফেলেন, তখন কোনো কোনো অভিজ্ঞ মানুষের দূরদর্শী ভাবনায় লুকিয়ে থাকে আগামীর নিখুঁত প্রতিচ্ছবি। সদ্য সমাপ্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশের চায়ের টেবিলে যখন বিতর্কের ঝড় বইছিল, ঠিক তখন সুদূর কুয়েত থেকে একজন প্রবীণ রাজনীতিকের করা ভবিষ্যদ্বাণী আজ শতভাগ সফলতায় রূপ নিয়েছে। আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও কুয়েত বিএনপির জ্যেষ্ঠ নেতা আখতারুজ্জামান শামস এর কথা। আজ যখন নির্বাচনী ফলাফলের চূড়ান্ত খতিয়ান হাতে এলো, তখন বারবার মনে পড়ছে তার সেই অটল আত্মবিশ্বাসের কথা।

নির্বাচনের ঠিক দিন দশেক আগের কথা। একজন সংবাদকর্মী হিসেবে মাঠের প্রকৃত অবস্থা এবং প্রবাসী ভোটারদের মনস্তত্ত্ব বুঝতে যখন বিদেশের প্রভাবশালী প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করি, তখনই ফোন দিয়েছিলাম প্রবীণ এই নেতাকে। পোস্টাল ব্যালট, নির্বাচনী প্রচারণা আর বিদেশের মাটিতে বসে দেশের রাজনীতির সুলুকসন্ধান নিয়ে আলাপকালে আমি তাকে প্রশ্ন করেছিলাম, “আখতার ভাই, ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভাগ্যে শেষ পর্যন্ত কতোটি আসন জুটতে পারে বলে মনে করছেন?” কোনো দ্বিধা বা দীর্ঘ ভাবনা ছাড়াই তিনি যেন এক মুহূর্তেই উত্তরটি প্রস্তুত রেখেছিলেন। মৃদু হেসে বললেন, “কোনো সন্দেহ নেই, বিএনপি এবার ২০০ থেকে ২১২টি আসন পাবে।”

একজন সাংবাদিকের সহজাত সন্দেহপ্রবণ মন নিয়ে সেদিন আমি তার এই তথ্যের সঙ্গে একমত হতে পারিনি। আমি উল্টো যুক্তি দিয়ে বলেছিলাম, জয় পেলেও বিএনপিকে কঠিন অগ্নিপরীক্ষা দিতে হবে এবং জামায়াত জোট সম্ভবত দেশের ইতিহাসে শক্তিশালী বিরোধী দল হিসেবে বড় ব্যবধানে সংসদে যাবে। কিন্তু আমার সংশয়কে উড়িয়ে দিয়ে আখতারুজ্জামান শামস সেদিন স্পষ্ট ভাষায় বলেছিলেন, “আমি যা বললাম, আপনি শুধু মিলিয়ে দেখবেন। অপেক্ষা করুন।” আজ সেই অপেক্ষার অবসান হয়েছে এবং দেখা যাচ্ছে তার কথা যেন বিধাতার তকদিরের মতোই ফলেছে। বিএনপি জোট ঠিক ২১২টি আসন লাভ করেছে, আর জামায়াত জোট ৭৭টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে।
প্রবাসের মাটিতে দুই যুগেরও বেশি সময় ধরে রাজনীতির নাড়ি নক্ষত্র চেনা এই সিনিয়ির সিটিজেনের এমন নিখুঁত দূরদৃষ্টি সত্যিই বিস্ময়কর।

যেখানে বড় বড় জরিপ সংস্থাগুলো আসনের অংকের মারপ্যাঁচে তালগোল পাকিয়ে ফেলেছিল, সেখানে কুয়েতের মরুর উত্তাপে বসে আখতারুজ্জামান শামস দেশের জনমানুষের পালস বা নাড়ি বুঝতে পেরেছিলেন নিখুঁতভাবে। তার এই আগাম ভাবনার জয়জয়কার এখন কুয়েতের প্রতিটি প্রবাসী আড্ডায়। প্রবাসীদের মধ্যে অনেকে বলছেন, আখতারুজ্জামান শামস রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সাথে নিয়মিত যোগাযোগই তাকে এমন আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। দিনশেষে দেখা গেলো, সংবাদকর্মীর চুলচেরা বিশ্লেষণের চেয়েও আআখতারুজ্জামান শামস দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাই শতভাগ সফল হলো।

আ হ জুবেদ

আ হ জুবেদ (সম্পাদক অগ্রদৃষ্টি)

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

চিরন্তন - মোজাহার

কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 21 May.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।