
কুয়েতে বিষাক্ত মদ পান করে ১০ জন প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে কয়েকজন প্রবাসী বাংলাদেশীও থাকতে পারেন। এছাড়া, আরও বেশ কয়েকজন বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, বিষাক্ত অ্যালকোহল সেবনের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জিলিব আল সুয়েখ এলাকার ৪ নম্বর ব্লক থেকে এই মদ কেনা হয়েছিল। বিষক্রিয়ার পর গত রবিবার ফরওয়ানিয়া ও আদান হাসপাতালে প্রায় ১৫ জন প্রবাসীকে ভর্তি করা হয়, যাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া, আহমাদী গভর্নরেটের ওয়াফরা এলাকায় আরও কিছু প্রবাসী কর্মী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এই বিষয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, তারা বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া শুরু করেছেন।











