স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের স্মারক হিসেবে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে তিন দিনব্যাপী শোকবই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গত ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই কর্মসূচি চলে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, কূটনীতিকবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, কুয়েত সরকারের প্রতিনিধি এবং কুয়েতে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।
শোক বইয়ে স্বাক্ষরকালে কূটনীতিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগত অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত শোকবই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনে দূতাবাসের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।
উল্লেখ্য যে, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর সহানুভূতি প্রকাশ করে কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহসহ দেশটির জাতীয় নেতৃবৃন্দ ইতিপূর্বেই বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে সরকারি শোকবার্তা পাঠিয়েছেন।

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












