স্টাফ রিপোর্টারঃ কুয়েতের জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামের ঠিক উল্টো পাশে, “বাংলাদেশি অধ্যুষিত এক এলাকায়” প্রশাসনের নজরদারি এড়িয়ে এক বিশাল অবৈধ বাজার গড়ে তুলেছে একদল প্রবাসী।
শুক্রবার স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আইন-কানুনের তোয়াক্কা না করেই প্রকাশ্য দিবালোকে ফারওয়ানিয়া এলাকার এই খোলা জায়গায় শাক-সবজি, মাছ, মাংসসহ ব্যবহৃত পোশাক ও ইলেকট্রনিক্স পণ্যের পসরা সাজিয়ে বসেছেন অসংখ্য হকার। কোনো প্রকার বাণিজ্যিক লাইসেন্স বা স্বাস্থ্যবিধির বালাই না থাকায় এলাকাটি এখন চরম স্বাস্থ্যঝুঁকি ও তীব্র যানজটের কবলে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার উচ্ছেদ অভিযান চালানো সত্ত্বেও এক শ্রেণির অসাধু বিক্রেতা বারবার সেখানে ফিরে আসছে, যা জননিরাপত্তা ও কুয়েতের শৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, যদি এই অবৈধ কর্মকাণ্ডে কোনো বাংলাদেশি জড়িত থাকেন, তবে দেশের ভাবমূর্তি রক্ষায় এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের দ্রুত এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












