গাজীপুর থেকে: ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান এবং আইনজীবী মতিউর রহমান আকন্দ সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে তারা দেখা করতে আসেন।
কাশিমপুর কারাগার পাট-২’র জেল সুপার প্রশান্ত কুমার বণিক অগ্রদৃষ্টিকে জানান, দুপুর সোয়া ১টা দিকে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও তার আইনজীবি মতিউর রহমান আকন্দ কারাগারে আসেন। পরে প্রায় ৩০ মিনিট নিজামীর সঙ্গে তারা কথা বলেন।
মতিউর রহমান নিজামী কাশিমপুর কারাগার পাট-২’র কনডেম সেলে বন্দি রয়েছেন।











