আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের কর্ম ভিসা পেতে আবেদনের সঙ্গে ‘ভালো আচরণের সনদপত্র’ জমা দেয়ার যে নতুন বিধান করা হয়েছে তা রোববার থেকে কার্যকর হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দেশটির উচ্চ-পর্যায়ের একটি প্যানেল কমিটি কর্ম ভিসার জন্য নতুন এই বিধিমালা কার্যকরের ঘোষণা দেয়।
উচ্চ পর্যায়ের ওই প্যানেলের সিদ্ধান্ত বাস্তবায়নে গত সোমবার অনুমোদন পায়। আগামীকাল থেকে (রোববার, ৪ ফেব্রুয়ারি) সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
কমিটি বলছে, সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য যারা আবেদন করবেন, তারা অবশ্যই ভালো আচরণের সনদপত্র সংগ্রহের পর জমা দেবেন। নিজ দেশ থেকে অথবা সর্বশেষ যে দেশে পাঁচ বছর কাটিয়েছেন সেদেশের কর্তৃপক্ষের কাছে থেকে ভালো আচরণের সনদপত্র সংগ্রহ করতে হবে।
পরে ভিসার আবেদনের সঙ্গে বিদেশে থাকা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কূটনৈতিক মিশন অথবা কাস্টমার হেপিনেস সেন্টারে জমা দিতে হবে।
নিরাপদ সমাজব্যবস্থা তৈরির উদ্দেশ্যে নতুন এই বিধান। তবে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দেশটিতে যাবেন তাদের জন্য নতুন এই বিধান প্রযোজ্য নয়। সূত্র : খালিজ টাইমস।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












