জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে
হাতুড়ি দিয়ে পিটিয়ে ৩০হাজার টাকা ছিনিয়েছে দুই যুবক। বর্তমানে আহত যুবক কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত ১৬ জুন শুক্রবার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের হাবুজেল মোড়ে রাত সাড়ে ৭টার দিকে। রোববার সকালে আহত মালয়েশিয়া প্রবাসী উপজেলার কয়লা গ্রামের আবুল কালামের ছেলে রুকুনুজ্জামান নয়ন জানান, তার পিতা বিদেশ থাকে। সেখান থেকে ঈদ খরচ বাবদ ৩০হাজারটাকা পাঠায়।
সে ওই দিন সন্ধ্যায় মুরারীকাটির হাবুজেল মোড় থেকে ঔয়ুধ ও ৩০ হাজারটাকা নিয়ে রাত সাড়ে ৭টার দিকে বাড়ী ফিরছিলেন।
হঠাৎ জনৈক সামছুর রহমানের বাড়ীর সামনে পৌছালে ওই গ্রামের মুজিবার রহমানের ছেলে শাওন, আজিজুর রহমানের ছেলে টগর পিছন দিক থেকে গতিরোধ করে চোখে টর্চ লাইট ধরে এলোপাতাড়ী মারপিট করে। এক পর্যায়ে টগর তার কাছে হাতুড়ি দিয়ে মাথায় ৩/৪টি আঘাত করে।
এসময় সে মাটিতে পড়ে গেলে তার কাছে থাকা নগদ ৩০হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি অংটি ছিনিয়ে নেয়। এসময় তার ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসছে তারা
পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই রাতে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












