যুক্তরাজ্য প্রতিনিধিঃ কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ম্যানচেস্টার সিটি কাউন্সিল থেকে ম্যানচেস্টারে বসবাসরত কমিউনিটির বিশেষ ব্যাক্তি বর্গ ও সাংবাদিকদের এ্যাওয়ার্ড প্রধান করা হয়েছে। গত ২১শে সেপ্টেম্বর ২০১৬ইং বুধবার ম্যানচেস্টার সিটি কাউন্সিলে অনুষ্ঠিত কাউন্সিলার লুৎফুর রহমান এর উদ্যোগে এ্যাওয়ার্ড প্রধান করেন লর্ড মেয়র কার্ল অস্টিন বিহান। প্রথম এশিয়ান কাউন্সিলার হিসাবে সিটি কাউন্সিলের দেওয়ালে লুতফুর রহমানের নাম লিখা হয়েছে এটা আমাদের কমিউনিটির জন্য একটি অত্যন্ত গৌরবের বলে মনে করেন উপস্তিত সকলেই। উক্ত অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহ্রিয়ার, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব, শাহজালাল মসজিদের চেয়ারম্যান সুরাবুর রহমান, মইনুল আমীন বুলবুল, কাউন্সিলার আফিয়া কামাল, কাউন্সিলার আবিদ চৌহান ও মাহি মাছুম সহ আরও অনেকে। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ছাদেক আহমদ.গৌছুল ইমাম চৌধুরী সুজন,মিসবা উদ্দিন সায়েম,ফোরকানুর রহমান চৌধুরী সাগর,তৈয়বুর রহমান শ্যামল,শাহ মনা মিয়া ও শাহ কাইয়ুম।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












