খেলাধুলা ডেস্ক: প্রযুক্তির অনবদ্য ব্যবহারে মিলেমিশে একাকার আধুনিকতা থেকে সাবেকিয়ানা। “কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানকে” বর্ণাঢ্য করতে কোনো কার্পণ্য করেনি আয়োজক অস্ট্রেলিয়ান শহর গোলকোস্ট।
কখনও চোখ ধাঁধানো লেজার শো রাতের কারারা স্টেডিয়ামকে বিমুগ্ধ করেছিল। আবার কখনও প্রোজেকশনের মাধ্যমে গোটা স্টেডিয়ামে ফুটে উঠেছে মহাজাগতিক এক চিত্র। ছিল স্থানীয় ঐতিহ্যবাহী নানা উপস্থাপনা। গ্যালারিতে উপস্থিত ৩৫ হাজার এবং টিভির সামনে কোটি সমর্থক মুগ্ধ নয়নে দেখেছে এই অনুষ্ঠান
শিল্পির হাতে গোটা পৃথিবী, আবার পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গোল্ড কোস্ট। অস্ট্রেলিয়ার লোক সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়পর্ব শেষে পুরো স্টেডিয়াম হয়ে ওঠে কৃত্তিম সমুদ্র সৈকত যা সবাইকে বিমোহিত করে। সঙ্গে রাতের আকাশজুড়ে আতশবাজির প্রদর্শণ।
অংশগ্রহণকারী ৭১ দেশের অ্যাথলেটদের মার্চ পাস্ট নজর কাড়ে দর্শক-সমর্থকদের। এর মধ্যে ভারতীয় নারী অ্যাথলেটরা চিরাচরিত শাড়ি ছেড়ে ছেলেদের মতোই ব্লেজার পরে মার্চ পাস্টে অংশ নেন।
বৃটিশ প্রিন্স চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষে গোলকোস্ট কমনওয়েলথ গেমসের উদ্বোধন ঘোষণা করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












