আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আটক কথিত ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবকে প্রাণদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক তৎপরতা চালানোর দয়ে পাকিস্তানের একটি সামরিক আদালত আজ(সোমবার) এ প্রাণদণ্ড দিয়েছে।
পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর আরো জানিয়েছেন, পাক সেনাবাহিনীর একটি ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল বা এফজিসিএমে তার বিচার করার পর তার প্রাণদণ্ড দেয়া হয়। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এ প্রাণদণ্ডের অনুমোদন দিয়েছেন।
এদিকে এরআগে, পাকিস্তানের একজন ম্যাজিস্ট্রেটের সামনে এবং আদালতে দেয়া বক্তব্যে যাদব নিজেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর তাকে দায়িত্ব দিয়েছেন বলে স্বীকার করেছেন। বেলুচিস্তান এবং বন্দর নগরী করাচিতে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য এ দায়িত্ব দেয়া হয়েছিল বলে তিনি দাবি করেছিলেন।
গত বছরের ৩ মার্চ কাউন্টার ইন্টেলিজেন্স অভিযানের মাধ্যমে হোসেইন মোবারক প্যাটেল ওরফে যাদব কে আটক করা হয়েছিল। তাকে বেলুচিস্তানের মাশকেল থেকে আটক করা হয়। যাদবকে গ্রেফতার করার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সংলাপ প্রক্রিয়া নাকচ করে দিয়েছিল নয়াদিল্লি।
এ ছাড়া, কনস্যুলার সুবিধা দেয়ার জন্যও ভারতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল কিন্তু পাকিস্তান তা নাকচ করে দিয়েছিল।
সৃত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












