শরীয়তপুর সংবাদদাতা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ ইতিহাসের আরেকটি বীরত্বগাঁথার ঐতিহাসিক দিন। বিজয় দিবসকে সামনে রেখে আজ এই বিজয় দিবসে বাংলার ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায় শুরু হচ্ছে।
শনিবার সোয়া ১১টার দিকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদীশাসনের বাস্তব কাজের উদ্বোধন শেষে শরীয়তপুরের জাজিরায় আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বীর মুজিব দেশ স্বাধীন করেন, ৪৫ বছর পর পদ্মাসেতুর নির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি বিজয় অর্জিত হল। এ যেন বিজয়ের পর আরেকটি বিজয়।
তিনি আরো বলেন, পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের সোনালী ফসল।
এসময় পদ্মাসেতু নির্মাণের জন্য যারা নিজেদের ভিটেমাটি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












