নিজস্ব প্রতিনিধিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র কুয়েত শাখার সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, আন্দোলন সংগ্রামের সাহসী সৈনিক, কর্ণেল অলির আস্থাভাজন শিক্ষানুরাগী ও অন্যতম সমাজ সেবক আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী এম.কম কিছু দিন আগে এলডিপির ৪তম কাউন্সিলে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন।
এলডিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সুত্রে জানা গেছে, আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
এদিকে দেশ-বিদেশের একাধিক মাধ্যম থেকে জানা গেছে, আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী এলডিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের বহু নেতৃবৃন্দরা উনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।











