অগ্রদৃষ্টি ডেস্কঃ সেন্ট্রাল আমেরিকার দেশ কোস্টারিকার গবাদি পশুর একটি ট্রাক থেকে ৫১ জন অভিবাসীকে পাওয়া গেছে যাদের মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছেন।
এই অভিবাসীরা বলছেন তারা মানব পাচারকারীদের হাজার হাজার ডলার দিয়েছেন পানামা সীমান্ত পাড় করে দেয়ার জন্য।
তাদের মধ্যে অর্ধেক রয়েছেন নেপালের নাগরিক। বাকিরা বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, ইরাক ও পাকিস্তানের।
গত কয়েক বছর ধরেই কোস্টারিকা এশিয়ার নাগরিকদের দেশটিতে যেতে বাধা দিচ্ছে।
বার্তা সংস্থার এএফপি বলছে ট্রাকের চালকসহ আরো তিনজনকে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। প্রমাণ হলে তাদের দুই থেকে ছয় বছরের জেল হতে পারে।
এই ৫১ জনের মধ্যে ২৬ জন নেপালের, নয়জন বাংলাদেশের, নয়জন সোমালিয়ার, চারজন ইরিত্রিয়ার বাকিরা ইরাক ও পাকিস্তানের।
তাদের ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে বলে এএফপির খবরে বলা হচ্ছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












