পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া স্থগিত করেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। আজ রোববার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়ার দিন ধার্য ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, ‘রোববার থেকে টিকিট দেওয়ার দিন ঠিক করা ছিল। অনেকে আমাদের কাউন্টারে টিকিটের জন্য এসেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিকিট দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।’ তিনি জানান, বর্তমান বাস চলাচল বন্ধ থাকায় বাসের সিডিউল ঠিক নেই। বাস চালু হওয়ার পর বাসের সিডিউল ঠিক করে বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে। পরিস্থিতি আগামীকাল ভালো হলে কালকেই অগ্রিম টিকিট দেওয়ার তারিখ ঘোষণা করা হবে।
জানতে চাইলে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন একই কথা বলেন। তিনি বলেন, বাস চালু হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












