ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি আরবের বর্বর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব এ হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জনিয়েছে, আল-মুখা জেলায় সৌদি বিমান থেকে ২০০টি আবাসিক ইউনিটের ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব ভবনে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান বাসবাস করতেন।
আল-মাসিরা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানাচ্ছে, গতকালের বিমান হামলায় অন্তত ১৫০ জন আহত হয়েছে। ওই এলাকা থেকে আসা খবরে বলা হচ্ছে- বিমান হামলায় নিহতদের বেশিরভাগই এতটাই মারাত্মকভাবে পুড়ে গেছে যে, তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক লোকজন রয়েছেন।
বোমা হামলায় বহু ভবন বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া, উদ্ধার কর্মীদের ওপরও সৌদি আরব কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। – সূত্র : আইআরআইবি।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












