তুহিন মাহমুদ বিশেষ প্রতিনিধি (ইউরোপ)ইতালি আওয়ামী তরুণ লীগের আয়োজনে কর্মীসভা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতি সংঘের সর্বোচ্চ পরিবেশ পদক “চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ “অর্জন করায় অনুষ্টিত হয় এক আনন্দসভা। ইতালির কারনাতে গত শনিবার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেণ ইতালি আওয়ামী তরুণ লীগের আহবায়ক রবিন হোসেন এবং সদস্য সচিব চন্দন এম কস্তার পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন উজ্জল মতুব্বর এবং বাইবেল ও গীতা পাঠের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান ।প্রধান মন্ত্রীর জীবনের বিভিন্ন দিক নিয়ে এবং প্রবাসে নেত্রীর হাত কে আরো শক্তি শালী করার প্রত্যয়েই ইতালি আওয়ামী তরুণ লীগ গঠন করা হয়েছে জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান খান, স্বপন মুন্সি,শহিদ জমাদির ও খোকন মোল্লা,এবং মিলান আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাধারাণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছার প্রমূখ ।ইতালি আওয়ামী তরুণ লীগের অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এইচ বাবুল এবং সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মাসুদ (মসু) সহ কেন্দ্রীয় সকল নেত্রীবৃন্দদের ধন্যবাদ জানান বক্তারা এবং ইতালির বিভিন্ন শহর থেকে নেতা কর্মীদের সমন্বয়ে একটি পুর্ণাঙ্গ শক্তি শালী কমিটি খুব শিগ্রই একটি অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইতালী বাসীকে উপহার দিবেন বলে ইতালী তরুণ লীগের আহবায়ক কমিটির নেত্রীবৃন্দ জানান। শেষে উপস্থিত সবাই বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। ভারেজ,গালারাতে,মোনছা,লেক্কো সহ বিভিন্ন প্রভিন্স থেকে নেতা কর্মী ও প্রবাসীরা অংশনেয় এতে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












