স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নানা অনিয়মের কারণে স্থগিত হওয়া ভোটকেন্দ্রে আগামী ২৭ জুলাই পুনঃভোট করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কমিশন বৈঠকের জন্য নথি উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
ইসি কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনে সহিংসতা, ব্যালট ছিনতাই, আগের রাতে ব্যালটে সিলমারাসহ নানা অনিয়মের কারণে ৩৪৬টি ভোটকেন্দ্র বন্ধ রাখা হয়। এসব কেন্দ্রের ভোটার সংখ্যা হিসেব করে চেয়ারম্যান বা সদস্য পদে ভোটের ব্যবধান ভোটার সংখ্যার চেয়ে বেশি থাকলে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান কম হলে নির্বাচন পরিচালনা বিধির ৩৭ (২) অনুযায়ী অবশ্যই পুনরায় ভোটগ্রহণ করতে হবে।
এ বিষয়ে ইসির উপ-সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানান, ভোটগ্রহণের দিন যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়ে সেগুলোর পাশাপাশি ভোটগ্রহণের দুয়েকদিন আগে হাইকোর্টের আদেশে যেসব ইউপিতে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে যেসব ইউপিতে সকল প্রক্রিয়া সম্পন্ন। শুধু ব্যালট পেপার ছাপাতে হবে। এসব ইউপির ভোটও স্থগিত কেন্দ্রের সাথে করার চিন্তা করা হচ্ছে। তবে সবই কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ পরিবর্তন ডটকমকে জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নথি আমাদের কাছে আসেনি। কমিশন বৈঠকে এলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসির তথ্য মতে, ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে ৬৫টি, ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৩৭টি, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ২৬, চতুর্থ ধাপে ৭ মে ৫৩, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩ এবং ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপে ৪২টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












