ডেস্ক নিউজ : ভারতের আসাম রাজ্য সরকারের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) এবং অবৈধ বাংলাদেশিদের তালিকার বিষয়ে সরকারের ‘নজর আছে’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার ভারতের এনআরসি তালিকার প্রথম খসড়া প্রকাশ করে আসাম রাজ্য সরকার। এতে মোট ৩ কোটি ২৯ লাখ বাসিন্দার মধ্য থেকে প্রথম পর্যায়ে প্রায় এক কোটি ৯০ লাখ বাসিন্দার নাম অন্তর্ভুক্ত হলেও বৈধ ভারতীয় নাগরিকত্ব পাননি প্রায় এক কোটি ৩৯ লাখ বাসিন্দা।
এদিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দুই তালিকা প্রকাশের পরও যদি সমস্যা হয় তবে আমরা দিল্লির সঙ্গে কথা বলবো।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে ২০ লাখেরও বেশি বাংলাদেশি মুসলিম আসামে পাড়ি জমিয়েছেন যাদের অনেকের কাছেই নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট কাগজপত্র নেই। তাই এনআরসি তালিকার আওতায় ‘অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে অনেক মুসলিমকে বের করে দেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের রেজিস্ট্রার জেনারেল সাইলেশ জানান, যাচাইকৃতদের নিয়ে এই খণ্ডিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বাকিদের নাম বিভিন্নভাবে যাচাই-বাছাইয়ের পর আমরা আরেকটি খসড়া প্রকাশ করবো।
বর্তমানে সরকারের মন্ত্রিসভার সদস্য ৪৯ জন। এরমধ্যে প্রধানমন্ত্রীসহ ৩১ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী। এছাড়া মন্ত্রীর পদমর্যাদায় ৫জন উপদেষ্টা ও একজন বিশেষ দূত রয়েছেন। এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি বর্তমান সরকার গঠন করা হয়। সর্বশেষ ২০১৫ সালের ১৪ জুলাই একদফ মন্ত্রিসভায় রদবদল হয়।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












