এম, আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে সাইফুর রহমান বাবলু (২৫) নামের এক বাংলাদেশি তরুণের গত রোববার(১১ জুন) আবুধাবীর খলীফা হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন রোসাংগিরি গ্রামের প্রকৌশলী আলহাজ্ব মফিজুর রহমানের কনিষ্ঠ পুত্র। নিহত সাইফুরকে গত ৩০ মে গুরুতর অসুস্থ অবস্থায় আবুধাবির শেখ খালিফা হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১১ দিন নিবিড় পরিচর্যায় থাকার পর গত রবিবার দিনগত রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়। বর্তমানে তাঁর লাশ আবুধাবি সেন্ট্রাল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত সাইফুর রহমান বাবলু দীর্ঘ পাচ বছর ধরে আবুধাবীতে ড্রাইভার হিসেবে কাজ করে আসছিলেন। উল্লেখ্য যে সাইফুর রহমান বাবলু বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আকতার হোসেন বাদলের শ্যালক। তার এই অকাল মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ আল আইন, আবুধাবি ও মোসাফফাহ কমিটির নেতৃবৃন্দ এবং আল আইনের বাংলাদেশ কালচার সেন্টারেরর নেতৃবৃন্দ শোাক প্রকাশ করেছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












