আরেকটি রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে সিরিয়া এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র দেশটিকে হুঁশিয়ার করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বলছে বাশার আল আসাদ আরেকটি রাসায়নিক হামলার প্রস্তুতি নেয়ার তথ্য তারা পেয়েছে।
হোয়াইট হাউজ বলছে গত এপ্রিলের সন্দেহভাজন রাসায়নিক হামলার ঘটনার মতোই কার্যক্রম তারা দেখতে পাচ্ছে।
সেই হামলায় এক ডজনের মতো মানুষ মারা গেছে এবং তারপরই যুক্তরাষ্ট্র সিরিয়ান বিমান ঘাঁটিতে হামলা করে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলছে আবার রাসায়নিক হামলা হলে বাশার আল আসাদকে চড়া মূল্য দিতে হবে।
এতে বলা হয়, “আমরা আগেই বলেছি ইসলামিক স্টেটকে নির্মূল করতেই যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় রয়েছে। যদিও মিস্টার আসাদ রাসায়নিক অস্ত্র দিয়ে আরেকটি গণহত্যা ঘটান, তাহলে তাকে ও তার পরিবারকে চড়া মূল্য দিতে হবে” ।
প্রেসিডেন্ট আসাদ অবশ্য এপ্রিলে রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












