আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার এক ভয়াবহ আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরুহ এই তথ্য জানিয়েছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দায় স্বীকার করেছে তালেবান। কাবুলে দেশটির পুরনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের পাশেই হামলাটি হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, বিকট এক বিস্ফোরণের পর পুরো শহর কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে জরুরি যান পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।
এর আগে এক সপ্তাহ আগে আফগানিস্তানের এক হোটেলে হামলা চালায় তালেবান। এতে নিহত হয় ১৮ জন। এছাড়া কয়েকদিন আগে কাবুলের সেভ দ্য চিলড্রেনের অফিসে হামলা করে আইএস। এতে নিহত হয় তিনজন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












