স্টাফ রিপোর্টারঃ গত ২৯শে এপ্রিল ২০১৬ইং রোজ শুক্রবার রাত ৯ঘটিকায় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে বাংলাদেশ আওয়ামীলীগ বৃহত্তর সিলেট কুয়েত’র ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের মত বিনিময় ও সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি ও মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রউফ মাওলা, আওয়ামী যুবলীগ কুয়েত শাখার আহ্বায়ক নজরুল ইসলাম শাহিন, কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম, কুয়েত কেন্দ্রীয় জাসদ নেতা ও বৃহত্তর সিলেট সমবায় সমিতি কুয়েতের সভাপতি ইউনুছ মতিন, স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের আহ্বায়ক শামছুল ইসলাম , স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের উপদেষ্টা আব্দুল আলিম, আওয়ামী নেতা আনকার মিয়া্,আওয়ামী নেতা মানিক মিয়া, আওয়ামী নেতা লেচু মিয়া প্রমুখ।
এদিকে অতিথি নেতৃবৃন্দরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, আসুন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে কুয়েতে সুসংগঠিত একটি আওয়ামীলীগ প্রতিষ্টিত করি এবং শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত সপ্ন ক্ষুধা- দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি ও বঙ্গবন্ধুর অকুতোভয় সৈনিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্টিত করে গড়ে তুলি; পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এক সাথে কাজ করি।
তাছাড়াও সিনিয়র নেতৃবৃন্দরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্টানে বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে আসা বহু সংখ্যক নেতৃবৃন্দরা অনুষ্টানে যোগ দেন।
এদিকে মত বিনিময় ও সাধারণ সভার শেষাংশে নৈশভোজের মাধ্যমে উক্ত অনুষ্টানের পরিসমাপ্তি ঘটে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












