নিজস্ব প্রতিবেধকঃ- আমাদের সমাজের অশুভ শক্তিকে ইনডাইরেক্টলি সহযোগিতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অশুভ শক্তি বা খারাপ লোকেরা এতো শক্তি পায় কোথায় বলেও প্রশ্ন রেখেছেন তিনি। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী সমিতি-২০১৫ এর উদ্যোগে আয়োজিত ‘বিজয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।
আগে তারা পণ্ডিত ব্যক্তিদের হত্যা করতেন। এখনও তারা ভালো লোকদের খুন করছেন।
সমাজের অশুভ শক্তি বা খারাপ লোকেরা সমাজে প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারেন। কারণ তারা সরাসরি নয়, পরোক্ষভাবে আশ্রয় প্রশ্রয় পান। আমরা যদি প্রত্যেকেই সচেতন ও সজাগ হই, তাহলে সমাজ থেকে দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস, হানাহানি থেকে পরিত্রাণ পেতে পারি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












