সভ্যতার প্রাচীন রাষ্ট্র সিরিয়া। প্রায় দশ হাজার বছর ধরে মানুষের বসতির চিহ্ন মেলে সেদেশটিতে। তাই অনেকেই দাবি করেন ওই দেশটির রাজধানী দামেস্কই পৃথিবীর প্রাচীনতম শহর।
অত্যন্ত আফসোসের বিষয় যে, মধ্যপ্রাচ্যের ওই দেশের ধনবানরাও ভিক্ষাবৃত্তি কর্মে লিপ্ত।
সিরিয়ার ভিক্ষুকদের কাছে যে সম্পদ রয়েছে, বোধকরি- বাংলাদেশের বিত্তবানদেরও সেরকম সম্পদ নেই।
ওই দেশের ভিক্ষুকরা লাখ লাখ টাকা খরচ করে পরদেশে গিয়ে ভিক্ষাবৃত্তি করে থাকে।
উপসাগরীয় দেশ কুয়েত, এদেশটিতে প্রকাশ্যে ভিক্ষাবৃত্তি করা অপরাধজনক একটি কাজ।
অথচ রাস্তাঘাটে, মসজিদ প্রাঙ্গণে, বেসরকারি অফিস সহ ইত্যাদি স্থান সমূহে সিরিয়ান নারী ভিক্ষুকদের উপস্থিতি লক্ষণীয়।
অন্যদিকে, যে বয়সে অবুঝ শিশুটি মা’ এর কোলে স্নেহ আর আদরে হবে বিমোহিত, বেড়ে ওঠবে সমাজে আপন মহিমায়।
সেই বয়সে নিষ্ঠুর জননী তাকে ঠেলে দিচ্ছে ভিক্ষাবৃত্তিতে।
এমনকি পঞ্চাশ ডিগ্রী তাপমাত্রার চেয়েও বেশি গরম উপেক্ষা করে ৫ কিংবা ৭ মাস বয়সী কোনো এক অবুঝ শিশুকে নিয়ে রাস্তায় বসে ভিক্ষাবৃত্তি দৃশ্যমান।
সিরিয়ান ভিক্ষুকদের সবচেয়ে অমানবিক দৃশ্য এটি। ওরা নিজেরা অপরাধযোগ্য কর্মকাণ্ড করার পাশাপাশি আগামীর প্রজন্মদেরও ঠেলে দিচ্ছে ঠিক একই রাস্তায়।
রাসুলুল্লাহ (সা.) সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ‘যে ব্যক্তি অভাব ব্যতীত ভিক্ষা করলো; সে যেন জাহান্নামের আগুন ভক্ষণ করলো।
সুতরাং এ বিষয়টি সহজেই অনুমেয় যে, চরম অভাব ব্যতীত ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ হারাম।
?️আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













