বাংলাদেশে পুলিশ বলছে, রাজধানীর আজিমপুর এলাকায় জঙ্গি বিরোধী অভিযানে একজন জঙ্গি নিহত হয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিদের আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাতে গেলে, জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়তে শুরু করে।
তখন তারাও আক্রমণকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।
এসময় পুলিশের সাথে গোলাগুলিতে সন্দেহভাজন তিনজন নারী জঙ্গিও আহত হয়েছে।
নিহতের পরিচয় সম্পর্কে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।
শনিবার রাতে দু’ঘণ্টারও বেশি সময় ধরে এই অভিযান চালানো হয়।
বিবিসি বাংলাকে ঘটনাস্থল থেকে এই তথ্য জানিয়েছেন লালবাগ জোনের কর্মকর্তা ইব্রাহীম খান।
গোলাগুলিতে ৫ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান।
পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বিবিসিকে জানান, পিলখানায় বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির সদর দপ্তরের এক নম্বর গেটের কাছাকাছি একটি বাড়িতে রাত পৌনে আটটার দিকে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজমের ইউনিট।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।
এর আগে ঢাকার কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে ৯জন, মিরপুরে একজন এবং নারায়ণগঞ্জে তিনজন জঙ্গি নিহত হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












