অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন; যিনি দুই যুগেরও বেশি সময় ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে কাজ করেছেন।
রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে বলে ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত জানান।
সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
৭৩ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন থেকেই তিনি হৃদরোগ ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়ে হানিফ সংকেত এক ফেইসবুক স্ট্যাটাসে বলেন, “আশির দশকের শুরু থেকে আমার প্রতিটি অনুষ্ঠানেই মহিউদ্দিন ভাই ছিলেন নিয়মিত শিল্পী। তার সঙ্গে ছিলো আমার আত্মিক সম্পর্ক। শ্যুটিং ছাড়াও প্রায় নিয়মিতই তিনি আমার অফিসে-বাসায় আসতেন, গল্প করতেন। অভিনয়কে খুব ভালোবাসতেন।”
সবশেষ ২০১৮ সালের মার্চের ইত্যাদির শুটিং অংশ নিয়েছিলেন বাহার। অসুস্থতার মধ্যে অ্যাম্বুলেন্সে শুটিংয়ে যোগ দিয়েছিলেন তিনি।
১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৭৬ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে হুমায়ূন আহমেদ, গিয়াসউদ্দিন সেলিমসহ আরও অনেকে নাটকে অভিনয় করেছেন। অভিনয়জীবনের শুরু থেকে কাজ করেছেন ইত্যাদিতে।
কর্মজীবনে তিনি ২০০৫ সালে সহকারী সচিব হিসেবে অবসর নেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












