জাকির সিকদার : সিএনজি অটোরিকশায় বর্ধিত ভাড়া রবিবার থেকে কার্যকর করা হয়েছে। তবে অতিরিক্ত ভাড়া নিলে লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ার করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ পরিচালিত চলমান মোবাইল কোর্টের
কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সিএনজি অটোরিকশা মিটারে চলছে কি না তা দেখতে ইতোমধ্যে মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিম কাজ শুরু করেছে। এ ছাড়া রাস্তায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত থাকবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ামাত্র প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’ রবিবার দুপুর ১টা পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১০টি মামলা, ৮৫০০ টাকা জরিমানা এবং তিনটি সিএনজি চালিত অটোরিকশা ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান। এ অভিযান শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন চলবে।’ ওবায়দুল কাদের সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিআরটিএ’র ৪টি নম্বরও উল্লেখ করেন। নম্বরগুলো হচ্ছে- ৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪। অফিস চলাকালীন সময়ে এসব নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ দিতে পারবেন। বিআরটিএ সূত্রে জানা গেছে, নতুন ভাড়ায় প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা এবং পরবর্তী প্রতিকিলোমিটার ১২ টাকা ও ওয়েটিং চার্জ (যানজট বা অন্য কোন কারণে থামলে) মিনিটপ্রতি ২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ছিল ২৫ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ৭ টাকা ৬৪ পয়সা ও ওয়েটিং চার্জ ১ টাকা ৪০ পয়সা।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












