নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী তরুণ উদীয়মান সমাজসেবক ও স্থানীয় এলাকার দরিদ্র- হতদরিদ্র মানুষের সাহায্যকারী ও অত্র এলাকার ধর্মীয় প্রতিষ্টান উন্নয়নের রূপকার মোহাম্মদ আব্দুল হক তার নির্বাচনী এলাকায় অবিরাম গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় একসূত্রে জানাগেছে, মো: আব্দুল হক প্রতিদিন ২নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণায় প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন।
এদিকে অগ্রদৃষ্টিকে এক সংক্ষিপ্ত সাক্ষাত্কারে মো: আব্দুল হক বলেন, তিনি ৯নং আমতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হলে এলাকাবাসীর সম্মিলিত সহযোগীতায় উক্ত এলাকার সবধরনের সমস্যাগুলো নিরসনের জন্য কাজ করে যাবেন।
এতে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন মো: আব্দুল হক।
উল্লেখ্য যে, গত ইউনিয়ন নির্বাচনে উক্ত ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছিলেন মো: আব্দুল হকের বড় ভাই রফিকুল ইসলাম ময়নুল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












