স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের পক্ষে টিম কাহিল হ্যাটট্রিক করেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। খেলার ৬ মিনিটের মাথায় এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তারা চারটি গোলই করেছে প্রথমার্ধে।
এর আগে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাঠে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের খেলা চলছে। বি গ্রুপে খেলছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, জর্ডান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই ৫ দেশের লড়াইয়ে সবার নিচে বাংলাদেশ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












