আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর তার মেয়াদের প্রথম ৩৪৭ দিনে ১,৯৫০টি মিথ্যা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
ওই রিপোর্টে অবশ্য এও বলা হয় যে, এর ভেতর অন্তত ৬০টি দাবি তিন বা তার বেশি সংখ্যক বার পুনঃরাবৃত্ত করেন তিনি। এগুলোর মধ্যে সর্বাধিক পুনঃরাবৃত্ত দাবিগুলো হচ্ছে তার পূর্বসূরি বারাক ওবামা’র স্বাস্থ্যসেবা আইন ‘ওবামাকেয়ার’ এবং নির্বাচন পূর্ববর্তী নানা ঘটনা সংশ্লিষ্ট।
মার্কিন স্বাস্থ্যসেবায় ব্যাপক সংস্কারধর্মী ওই স্বাস্থ্য আইন বাতিল করে বেশ সমালোচিত হন ট্রাম্প। এর জন্য মার্কিন কংগ্রেসে তুমুল বিরোধিতার সম্মুখীনও হতে হয় তাকে। এমনকি তার ‘ট্যাক্স কাট বিল’ যেটাকে তিনি মার্কিন ইতিহাসের সর্ববৃহৎ বলে ৫৩ বার দাবি করেছেন, ট্রেজারি ডিপার্টমেন্টের র্যাংকিং এ সেটির অবস্থান মাত্র অষ্টম।
এছাড়া স্টক মার্কেট নিয়ে ৮৫ বার ভুল মন্তব্য করেন বহুল বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












