খেলাধুলা ডেস্ক : চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এই প্রথম টানা দুই ম্যাচ জয়শূন্য কাটল বার্সেলোনার। ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করে গেলেও ভালেন্সিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারছিল না বার্সেলোনা।
রোববার রাতে লা লিগার শীর্ষ দুই দলের মধ্যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিগে অপরাজিতই থাকল দল দুটি।
৩০তম মিনিটে রেফারির ভুলে গোল পাননি মেসি। ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জোরালো শট ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন গোলরক্ষক নেতো। বল তার দুই পায়ের ফাঁক দিয়ে গোললাইন পেরিয়ে গেলেও রেফারির চোখ এড়িয়ে যায়। টিভি রিপ্লেতেও পরিষ্কার দেখা যায়, গোললাইনের ভেতরে বল এক ড্রপ খাওয়ার পর গোলরক্ষক তা ফেরান। একটু পর প্রায় ২৫ গজ দূর থেকে মেসির বাঁকানো ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান নেতো। ১০ মিনিট পর দুরূহ কোণ থেকে লুইস সুয়ারেসের শট পা দিয়ে ফেরান ব্রাজিলিয়ান এই গোলরক্ষক।
প্রথমার্ধে অনেকটা কোণঠাসা হয়ে থাকা ভালেন্সিয়া ৬০তম মিনিটে এগিয়ে যায়। বাঁ-দিক থেকে স্বদেশি ডিফেন্ডার হোসে গায়ার বাড়ানো বল টোকা দিয়ে জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো। ৭৫তম মিনিটে সুয়ারেসের জোরালো শট ডানে ঝাঁপিয়ে ঠেকান নেতো।
৮২তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। মেসির নিখুঁতভাবে বাড়ানো বলে কাছ থেকে দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন জর্দি আলবা। এ মৌসুমে স্প্যানিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।
পয়েন্ট টেবিলের উপরের দল দুটির মধ্যে ব্যবধান থাকল আগের মতোই। ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভালেন্সিয়া। সমান ২৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












