স্টাফ রিপোর্ট : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস
কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ
আবারো পিছিয়েছে। আদালতে সকল আসামি হাজির
না থাকায় সোমবার এই মামলার চার্জ গঠন করেননি
সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক।
আগামী ১৮ আগষ্ট চার্জ গঠনের তারিখ নির্ধারণ
করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের
বিচারক মকবুল আহসান। এ নিয়ে ষষ্ঠ দফা চার্জ গঠনের তারিখ পেছালো। এর আগে ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই এবং ৩ আগষ্ট আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়। সোমবার সকালে চার্জ গঠনের তারিখে আদালতে হাজির ছিলেন না সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের পিপি
এডভোকেট কিশোর কুমার কর জানান, অসুস্থতাজনিত
কারণে তারা আদালতে হাজির হতে পারেননি। এজন্য
বিচারক ১৮ আগষ্ট চার্জ গঠনের পরবর্তী তারিখ
নির্ধারণ করেছেন। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলা
চালানো হয়। হামলায় আওয়ামীলীগ নেতা ও প্রাক্তন
অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের
তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ
সম্পাদক সাংসদ আব্দুর মজিদ খান বাদি হয়ে হত্যা ও
বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












