Menu |||

১১ই সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে “রানা প্লাজা”

বিনোদন ডেস্ক।। অবশেষে শুক্রবার (১১ই সেপ্টেম্বর) ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’। ছবির প্রযোজনা সংস্থা এমএ মাল্টিমিডিয়া হাউজ শুক্রবার ছবিটি মুক্তি প্রদানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে ‘রানা প্লাজা’ মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা জানিয়েছে। শামিমা আকতার প্রযোজিত ‘রানা প্লাজা’ ছবিটি গত ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পাবার কথা ছিল। কিন্তু ‘রানা প্লাজা’ প্রদর্শনে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করলে ছবির মুক্তি বন্ধ হয়ে যায়। ছবির প্রযোজক আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে, গতকাল আপিল বিভাগ হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করে দেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। প্রযোজকের পক্ষে আপিল বিভাগে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এডভোকেট এ. এম আমিন উদ্দিন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। এতে সিনেমাটির মুক্তিতে বাধা দূর হয়। শুক্রবার মুক্তির জন্য প্রস্তুত ‘রানা প্লাজা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন,পরীমনি, আবুল হায়াত, সাদেক বাচ্চু, কাবিলা, রেহানা জলি, শিরিন আলম, শিউলী আকতার, হাবিব খান প্রমুখ। পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনী ও চিত্রনাট্য নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ ছবির সংলাপ লিখেছেন মুজতবা সউদ। চিত্রগ্রহণ করেছেন এম এইচ স্বপন। ‘রানা প্লাজা’ মূলত একটি প্রেমের ছবি। একটি গ্রামের দুই তরুণ- তরুণী (সাইমন ও পরীমনির) প্রেম করে বিয়ে করার পর পালিয়ে ঢাকা শহরে চলে আসে। ঢাকার একটি বস্তিতে তারা বাসা ভাড়া নেয়। নায়ক সাইমন সিএনজি স্কুটার চালায়। নায়িকা পরীমনি ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকে। এক সময় বস্তির মাস্তানদের নজর পরে পরীমনির ওপর। তারা পরীমনিকে লাঞ্ছনা করার সময় সাইমন প্রতিবাদ করে। শুরু হয় মারামারি। এক পর্যায়ে সাইমন পায়ে গুরুতর আঘাত পায়। তার পা ভেঙে গেলে সে বাসায় পড়ে থাকে। তখন সংসার চালানোর জন্য পরীমনি বস্তির মানুষদের পরামর্শ ও সহায়তায় ‘রানা প্লাজা’র একটি গার্মেন্টসে চাকরি নেয়। একদিন ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ধস নামে ‘রানা প্লাজা’য়। মারা যায় অনেকেই। ‘রানা প্লাজা’র ধ্বংসস্তূপে আটকে পড়ে পরীমনি। ১৭ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয় পরীমনিকে। মিলন হয় সাইমন ও পরীমনির। পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘রানা প্লাজা’ আমার স্বপ্নের একটি ছবি। অনেক যত্ন করে ছবিটি আমি বানিয়েছি। জনগণকে সচেতন করার জন্য ‘রানা প্লাজা’ ধস-এর বিষয়টি গল্পের প্রয়োজনে এনেছি। এখানে গার্মেন্টস শিল্পে বিরূপ প্রভাব পড়ার মতো কিছুই ছিল না। তারপরও আমাদের নানা বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। কিন্তু মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে, শেষ পর্যন্ত স্বপ্নের ‘রানা প্লাজা’ ছবিটি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারছি। আমাদের বিশ্বাস একটি সুন্দর, পরিচ্ছন্ন ছবি হিসেবে ‘রানা প্লাজা’ সকল শ্রেণীর দর্শকদের মন জয় করবে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

» আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্বাস

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

» কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

» আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

» নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

» কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

» কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

» কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

» রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

১১ই সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে “রানা প্লাজা”

বিনোদন ডেস্ক।। অবশেষে শুক্রবার (১১ই সেপ্টেম্বর) ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’। ছবির প্রযোজনা সংস্থা এমএ মাল্টিমিডিয়া হাউজ শুক্রবার ছবিটি মুক্তি প্রদানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে ‘রানা প্লাজা’ মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা জানিয়েছে। শামিমা আকতার প্রযোজিত ‘রানা প্লাজা’ ছবিটি গত ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পাবার কথা ছিল। কিন্তু ‘রানা প্লাজা’ প্রদর্শনে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করলে ছবির মুক্তি বন্ধ হয়ে যায়। ছবির প্রযোজক আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে, গতকাল আপিল বিভাগ হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করে দেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। প্রযোজকের পক্ষে আপিল বিভাগে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এডভোকেট এ. এম আমিন উদ্দিন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। এতে সিনেমাটির মুক্তিতে বাধা দূর হয়। শুক্রবার মুক্তির জন্য প্রস্তুত ‘রানা প্লাজা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন,পরীমনি, আবুল হায়াত, সাদেক বাচ্চু, কাবিলা, রেহানা জলি, শিরিন আলম, শিউলী আকতার, হাবিব খান প্রমুখ। পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনী ও চিত্রনাট্য নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ ছবির সংলাপ লিখেছেন মুজতবা সউদ। চিত্রগ্রহণ করেছেন এম এইচ স্বপন। ‘রানা প্লাজা’ মূলত একটি প্রেমের ছবি। একটি গ্রামের দুই তরুণ- তরুণী (সাইমন ও পরীমনির) প্রেম করে বিয়ে করার পর পালিয়ে ঢাকা শহরে চলে আসে। ঢাকার একটি বস্তিতে তারা বাসা ভাড়া নেয়। নায়ক সাইমন সিএনজি স্কুটার চালায়। নায়িকা পরীমনি ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকে। এক সময় বস্তির মাস্তানদের নজর পরে পরীমনির ওপর। তারা পরীমনিকে লাঞ্ছনা করার সময় সাইমন প্রতিবাদ করে। শুরু হয় মারামারি। এক পর্যায়ে সাইমন পায়ে গুরুতর আঘাত পায়। তার পা ভেঙে গেলে সে বাসায় পড়ে থাকে। তখন সংসার চালানোর জন্য পরীমনি বস্তির মানুষদের পরামর্শ ও সহায়তায় ‘রানা প্লাজা’র একটি গার্মেন্টসে চাকরি নেয়। একদিন ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ধস নামে ‘রানা প্লাজা’য়। মারা যায় অনেকেই। ‘রানা প্লাজা’র ধ্বংসস্তূপে আটকে পড়ে পরীমনি। ১৭ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয় পরীমনিকে। মিলন হয় সাইমন ও পরীমনির। পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘রানা প্লাজা’ আমার স্বপ্নের একটি ছবি। অনেক যত্ন করে ছবিটি আমি বানিয়েছি। জনগণকে সচেতন করার জন্য ‘রানা প্লাজা’ ধস-এর বিষয়টি গল্পের প্রয়োজনে এনেছি। এখানে গার্মেন্টস শিল্পে বিরূপ প্রভাব পড়ার মতো কিছুই ছিল না। তারপরও আমাদের নানা বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। কিন্তু মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে, শেষ পর্যন্ত স্বপ্নের ‘রানা প্লাজা’ ছবিটি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারছি। আমাদের বিশ্বাস একটি সুন্দর, পরিচ্ছন্ন ছবি হিসেবে ‘রানা প্লাজা’ সকল শ্রেণীর দর্শকদের মন জয় করবে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 17 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।